ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৭
  • ৭৮৯৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার উপজেলা সদরে আজ ৪৩টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে ১২ লাখ ৬০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আরিফুজ্জামান প্রধান অতিথি হিসোবে উপস্থিত থেকে এসব চেক তুলে দেন। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, আমাদের সমাজ বিনির্মাণে পুরুষের পাশাপাশি নারীদের সমান অবদান রয়েছে। আর স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলো সমাজের পিছিয়ে পড়া নারীদের কল্যাণে কাজ করছে। কাউকে পিছিয়ে রেখে কখনো কোন জাতি এগিয়ে যেতে পারেনা। তাই সরকারের পক্ষ থেকে নারীদের উন্নয়নে এ অনুদানের চেক বিতরণ করা হচ্ছে।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মো: ইকবাল হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলি বেগম, নারী নেত্রী অধ্যক্ষ সাফিয়া খাতুনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির  নেতারা।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক জানান, জেলার ৭ উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরের মোট ১’শ ১৮টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে ৩৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হবে। এর মধ্যে ক শ্রেণীর সমিতি পাচ্ছে ৪০ হাজার, খ শ্রেণীর ৩০ হাজার ও গ শ্রেণী ২৫ হাজার টাকা। খুব শিগ্রই অনান্য উপজেলায় চেক বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat