ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৮-৩১
  • ৮০৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ আফ্রিকার গুরুত্বপূর্ণ শহর জোহানেসবার্গে পাঁচতলা বিশিষ্ট একটি ভবনে ভয়াবহ আগুনে ৫২ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। নগরীর জরুরি পরিষেবা কেন্দ্র এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।
জরুরি ব্যবস্থাপনা পরিষেবার মুখপাত্র রবার্ট মুলাউদজি বলেন, এই ঘটনায় আরো কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। আবার ওই ভবনে থাকা কেউ কেউ ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাসে ভুগছেন এবং তাদেরকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মুলাউদজি স্থানীয় স্থানীয় সম্প্রচার কেন্দ্র ইএনসিএ’কে বলেন, ওই ভবন থেকে ৫২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সামান্য আঘাত পাওয়া আরো ৪৩ জনকেও উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং সেখানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
মুলাউদজি বলেন, ‘মৃতদেহগুলোর উদ্ধারের জন্য আমরা প্রতিটি ফ্লোরে তল্লাশি অভিযান চালাচ্ছি। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat