ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৮-৩১
  • ৯১১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইতালির উত্তরাঞ্চলে রাতে রক্ষণাবেক্ষণের কাজ চলাকালে একটি ট্রেনের ধাক্কায় পাঁচ রেলকর্মী নিহত হয়েছেন। দেশটির গণমাধ্যম বৃহস্পতিবার একথা জানিয়েছে। খবর এএফপি’র।
এজিআই এবং আনসা সংবাদ সংস্থা জানায়, তারা তুরনের উপকণ্ঠে ব্র্যান্ডিজোর কাছে ট্রেন লাইনের পার্টস পরিবর্তনের কাজ করার সময় ট্রেনটি তাদেরকে ধাক্কা দেয়। এ সময় ট্রেনটি ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে চলছিল।
সেখানে দুর্ঘটনার কবলে পড়া এ পাঁচ রেলকর্মীকে ট্রেনটি বেশ কয়েক মিটার টেনে নিয়ে যায় বলে জানা গেছে। সেখানের কাছাকাছি অবস্থানে কাজ করা তাদের দুই সহকর্মী পালাতে সক্ষম হয়েছে। এদের মধ্যে একজন ফোরম্যান রয়েছেন।
ব্র্যান্ডিজোর মেয়র পাওলো বোডোনি এজিআইকে জানিয়েছে, একজন জরুরি কর্মী তাকে ঘটনাস্থলের ভয়াবহ দৃশ্যের বর্ণনা দিয়েছেন। প্রায় ৩০০ মিটার জুড়ে দেহাবশেষের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে থাকার কথা জানান।
তিনি বলেন, ‘এটি খুবই মর্মান্তিক ঘটনা।’
তিনি বলেন, ‘এক্ষেত্রে যোগাযোগের ত্রুটি থাকতে পারে এমন কথা বাদ দেওয়া যায় না।’
এ ব্যাপারে তদন্ত চলছে।
বার্তা সংস্থা আনসা জানায়, এমন ঘটনায় ট্রেন চালক হতবাক হয়েছেন। তবে তিনি অক্ষত রয়েছেন।
গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ইতালির রেল নেটওয়ার্ক পরিচালনা করা সংস্থা এ ঘটনার জন্য গভীর দু:খ প্রকাশ করেছে এবং নিহত শ্রমিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat