ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৮-৩০
  • ৭৮৮২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, এমপি বলেছেন বাংলাদেশ থেকে অনেক মহামারী দূর হয়েছে, যক্ষাও দূর হবে। যক্ষা নির্মূলে সরকার যথাসাধ্য কাজ করে যাচ্ছে, সরকারের সঙ্গে সকল শ্রেণী -পেশার মানুষকে গুরূত ¡সহকারে কাজ করে যেতে হবে। যক্ষ্মাকে রুখতে হলে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।
ডেপুটি স্পিকার আজ জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি (এন, টি, পি)’র নেতৃত্বে এবং স্টপ ঢিবি পার্টনারশীপ-ইউএনওপিএস’র সহযোগিতায় আইসিডিডিআর,বি এবং প্রিপ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত যক্ষা নির্মূলে সংসদীয় ককাসের মতবিনিময় সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মতবিনিময় সভায় ফখরুল ইমাম এমপির সভাপতিত্বে এবং যক্ষা নির্মূলে সংসদীয় ককাসের সদস্য সচিব আরমা দত্ত এমপির সঞ্চালনায়, সংসদ সদস্য শিরীন আহমেদ, সুলতানা নাদিরা, জিন্নাতুল বাকিয়া, শবনম জাহান, খোদেজা নাসরিন আক্তার হোসেন, জাকিয়া পারভীন, নার্গিস রহমান, জাকিয়া তাবাস্সুম এবং আফরোজা হক অংশগ্রহণ করেন।
ডেপুটি স্পিকার বলেন, যক্ষ্মা সম্পর্কে সচেতনতার অভাব এই রোগ নির্মূলে অন্যতম একটি বাধা। যক্ষ্মা নিয়ে সচেতনতা ও সনাক্তকরণের হার বৃদ্ধিতে এবং ঝুঁকি কমিয়ে আনতে কমিউনিটি ক্লিনিক এর পাশাপাশি সাধারণ মানুষদের সম্পৃক্ত করা জরুরী এবং সঙ্গে সঙ্গে প্রয়োজন রাজনৈতিক প্রতিশ্রুতি।
মতবিনিময় সভার সভাপতি বলেন, এক সময় বাংলাদেশে  কালাজ্বর, ম্যালেরিয়া, কলেরার মত মহামারী ছিল, এখন নেই। যক্ষা নির্মূলেও বাংলাদেশ সফল হবে। সংসদ সদস্য হিসেবে যক্ষার ভয়াবহতা আমাদের নির্বাচনী এলাকায়, জাতীয় সংসদের বক্তব্যে ও বিভিন্ন আলোচনায় তুলে ধরে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
মতবিনিময় সভায় আইসিডিডিআরদবির সিনিয়র টিবি মিটিগেশন এন্ড কোর্ডিনেশন এডভাইজার, ডা. আজহারুল ইসলাম খান আইসিডিডিআরবি ও প্রিপ ট্রাস্টসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat