ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-৩০
  • ৭১৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টালিউডের অন্যতম সেরা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত নাকি ‘রাজনীতি’তে জড়িয়ে পড়তে পারেন। প্রিয় অভিনেত্রীর এমন খবর নিয়ে তোলপাড় গোটা টলিপাড়া। তবে পাশাপাশি মজার খবর হলো, ঋতুপর্ণা অসেলে ভোটের মাঠে দাঁড়াচ্ছেন না। ইন্দ্রাশিস আচার্য নির্মাণ করছেন রাজনৈতিক থ্রিলার সিনেমা ‘ধুলোবালি’। এতে প্রধান চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণাকে। 
হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, এক প্রত্যন্ত গ্রামে খবরের সন্ধানে গিয়ে হারয়ে গেছে এক সাংবাদিক। তার সন্ধানে সেই গ্রামে পৌঁছায় ঋতুপর্ণা অভিনীত চরিত্রটি। আর তার সঙ্গে যায় ওই সাংবাদিকের এক সহকর্মী। সেই চরিত্রে অভিনয় করছেন শ্রেয়া সিং। এবার সেই গ্রামেই নানা রাজনৈতিক সংঘাতের সঙ্গে জড়িয়ে পড়ে এই চরিত্র দু’টি। তারই সঙ্গে চলে সন্ধান।
সিনেমাটিতে গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী। শোনা গেছে, এখানে তাকে এক প্রকার খলনায়কের চরিত্রে দেখা যাবে। সমাজবিরোধী দলের নেতা রাজেনের ভূমিকায় তাকে দেখা যাবে।
যদিও পরিচালক বলছেন, সিনেমার শেষে রয়েছে বড় একটি চমক। সেটি নিয়ে কোনো রকম আভাস দিতেও নারাজ তিনি।এতে আরও অভিনয় করবেন লোকনাথ দে, দেবপ্রসাদ হালদার, শুভঙ্কর মোহান্ত, দীপক হালদার, উমা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat