ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৮
  • ৫৪৭১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর  মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ  পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শোকাবহ আগস্টের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন।
সোমবার বেলা সাড়ে ১১ টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে জাতীয় শোক দিবসের শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনের পর তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে  বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করেন। দেওয়া হয় সশস্ত্র সালাম।
এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বেজে ওঠে সুরের মূর্ছনা।
এরপর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রধান পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ১৫ আগস্টের কাল রাতে ঘাতকের বুলটে শাহাদত বরণকারী ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন।
প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য, দীর্ঘায়ু এবং দেশের অব্যাহত উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য।
এরপর তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে বিশ্রামাগারে রক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন।
এসব কর্মসূচিতে অংশগ্রহণ শেষে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স পরিদর্শন করেন।
দুপুর ১ টায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রধান মেজর জেনারেল এ কে এম আমিনুল হক টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের পাটগাতী সরদারপাড়া গ্রামের দুস্থ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য বেদেনা বেগমের  জন্য নবনির্মিত  গৃহের উদ্বোধন করবেন।
এরপর মহাপরিচালক ২৩ আনসার ব্যাটেলিয়নের সদর দপ্তর  গোপালগঞ্জ শহরের বেদগ্রামে যাবেন। সেখানে তাকে ব্যাটেলিয়নের পক্ষ থেকে গার্ড প্রদান করা হবে। এরপর তিনি যোগ দেবেন মতবিনিময়  সভায়। সেখানে ২৩  আনসার ব্যাটেলিয়নের অধিনায়ক শাওন আসাদ ব্যাটেলিয়নের কর্মকান্ড সম্পর্কে ব্রিফ করবেন।  বাহিনী প্রধান এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।
২৩ আনসার ব্যাটেলিয়নে মধ্যাহ্নভোজ শেষে বাহিনী প্রধান ২৩ আনসার ব্যাটেলিয়ন সদর দপ্তর পরিদর্শন করবেন। সেখানে তিনি একটি বৃক্ষের চারা রোপণ করবেন।
গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার এসব কর্মসূচিতে অংশগ্রহণ শেষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক ঢাকার উদ্দেশ্যে গোপালগঞ্জ ত্যাগ করবেন।
 আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট ফজলে রাব্বি ও আনসার ভিডিপি সদর দপ্তর থেকে এসব তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat