ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৬
  • ৭৭১২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা  জেলার লালমাইয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় আল আমিন হোটেল ও দি রেডিসন হোটেলের দুই মালিককে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ দুপুর ১২টায় উপজেলার ভূশ্চি বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- উপজেলা নিবার্হী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. ফোরকান এলাহি অনুপম।
এ বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা  বলেন, বাইরে চাকচিক্য সাজিয়ে ভিতরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন হচ্ছিল এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় লালমাই থানার একদল পুলিশ উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat