ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৩
  • ৭৯১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাশকতার মামলায় জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
মামলার আসামিদের মধ্যে আরো উল্লেখযোগ্য হলেন, জামায়াতের সহকারি সেক্রেটারি ও সাবেক এমপি হামিদুর রহমান আজাদ।
মামলার সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৫ নভেম্বর জামায়াত-শিবিরের ২শ’ থেকে ৩শ’ নেতাকর্মী বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি এবং তাদের সংগঠনের আটক নেতাদের মুক্তির দাবিতে মতিঝিলের টয়নবি সার্কুলার রোড়ে অগ্নিসংযোগ ও ভাংচুর করেন। জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে তারা এ ধরনের কাজ করেন। তারা দু’টি মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ ব্যাপক ক্ষয়ক্ষতি করেন।
এ ঘটনায় মিজানুর রহমান সুমন বাদি হয়ে মতিঝিল থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে ৯৭ জন  আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আউয়াল হোসেন। এদের মধ্যে আসামি আব্দুর জব্বার মারা গেছেন।   অভিযোগের সত্যতা না পাওয়ায় ২৭ জনকে অব্যাহতি দেয়া হয়। এছাড়া মামলাটি বিচারের জন্য ১৪১ জনকে সাক্ষি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat