ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৩
  • ৬৯৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে সীতাকু- উপজেলার এক যুবতী ও এক তরুণের মৃত্যু এবং নতুন ৭৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৮ বছরের জুলেখা আকতার ও ১৮ বছর বয়সী হীরা মিয়া আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
আজ বিকেলে প্রচারিত জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুমের তথ্য মতে, জুলেখা আকতারকে ২০ আগস্ট ও হীরা মিয়াকে ২২ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় দু’জনই মৃত্যুর কোলে ঢলে পড়েন। দু’জনই ডেঙ্গুর এনএস-১ ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ৫ দিনে ১১, চলতি মাসের ২৩ দিনে ২৫ এবং এ বছরে ৫০ ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।
কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ৭৯ রোগী। এর মধ্যে সরকারি হাসপাতালে ৫০ জন এবং বেসরকারি হাসপাতালে ২৯ জন। সরকারি হাসপাতালের ৫০ রোগীর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩১, ফৌজদারহাট বিআইটিআইডি’তে ৮, জেনারেল  হাসপাতালে ৬ ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন ভর্তি হয়েছেন। ফলে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৪৬ জনে। এদের ২ হাজার ৮৯০ জন সরকারি হাসপাতালে এবং ২ হাজার ৫৬ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৬৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৬৮০ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat