ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৭
  • ৯১০৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ স্মরণে বঙ্গবন্ধুর ওপর একটি নিবন্ধ পর্তুগীজ ভাষায় ব্রাজিলের সর্বাধিক প্রচারিত পত্রিকা ‘দ্য ফোলিয়া’তে প্রকাশিত হয়েছে।
এই প্রথম বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর সম্মানে কোন পর্তুগীজ পত্রিকায় এধরনের নিবন্ধ প্রকাশিত হল যার মাধ্যমে বাঙালির প্রাণের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বাংলাদেশ থেকে ১৬ হাজার কিলোমিটার দূরে দক্ষিণ আমেরিকার ব্রাজিলিয়ান পর্তুগীজ ভাষাভাষী অগণিত মানুষের বিশদভাবে জানার সুযোগ তৈরি হয়েছে। নিবন্ধটি লিখেছেন ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন নেসা।
এদিকে দূতাবাসের উদ্যোগে ১৫ আগস্ট বিন¤্র শ্রদ্ধায় একযোগে ব্রাজিল এবং প্যারাগুয়েতে জাতীয় শোক দিবস-২০২৩ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কালরাতে বাঙালি জাতির ইতিহাসের জঘন্যতম হত্যাকান্ডে শাহাদতবরণকারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল শহীদ সদস্যের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং জাতির পিতার প্রতিকৃতিতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শোক দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিশেষ তথ্যচিত্র প্রদর্শিত হয় এবং মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat