ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৬
  • ২৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জর্জিয়ার উত্তর-পশ্চিমের একটি পর্যটন শহরে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
ককেশাস দেশটির উত্তর-পশ্চিমে বিশাল বন ও খনিজ জলের ঝর্ণার জন্য বিখ্যাত একটি ছোট রিসোর্ট শোভির আশপাশে ৩ আগস্টের ভূমিধসে এখনও নিখোঁজ সাতজনের জন্য অনুসন্ধান অভিযান চলছে।
অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের জরুরি পরিষেবা বলেছে, ‘মোট মৃতের সংখ্যা ২৬ জন এবং উদ্ধারকারীরা আরও সাতজনকে খুঁজছেন।’
৫ আগস্ট ঘোষিত পূর্ববর্তী হিসাবে মৃতের সংখ্যা ১৬ জন ঘোষণা করা হয়েছিল।
মন্ত্রনালয়ের প্রকাশিত ছবিগুলোতে উদ্ধারকারীদের মাটি সরানো ও খনন কাজ চালাতে দেখা যায়।
মন্ত্রনালয় ফেসবুকে জানিয়েছে, উদ্ধারকারী দলগুলো দুর্যোগের কেন্দ্রস্থলে এবং কাছাকাছি নদীর তলদেশে অনুসন্ধান করছে।
রাজধানী তিবিলিসির ১৪০ কিলোমিটার (৯০ মাইল) উত্তর-পশ্চিমে একটি প্রত্যন্ত উপত্যকা শোভি দ’ুটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত।
জর্জিয়াতে ভারী বৃষ্টিপাত এবং বন্যা মোটামুটি সাধারণ। যেখানে খাড়া ঢাল ভূমিধসের ঝুঁকি তৈরি করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat