ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৬
  • ২২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কঙ্গোর সাথে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর তা কমানোর জন্য চাপ প্রয়োগে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রুয়ান্ডার নেতার প্রতি আহ্বান জানিয়েছেন। খবর এএফপি’র।
গত মাসের শেষের দিকে কিনশাসার সামরিক বাহিনী কিগালির দাবি প্রত্যাখান করে তাদের অস্থিতিশীল সীমান্ত এলাকায় প্রবেশ করায় রুয়ান্ডার বাহিনীকে অভিযুক্ত করেছে। কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহীদের সমর্থন করার ক্ষেত্রেও কিগালির বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
মার্কিন পররাষ্ট্র বিভাগ বলেছে, কথিত সীমান্ত অনুপ্রবেশ বিষয়ে কোন অবস্থান না নিয়ে ‘উত্তেজনাপূর্ণ পরিস্থিতির’ ব্যাপারে ব্লিঙ্কেন রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগমের সাথে টেলিফোনে ‘ফলপ্রসূ’ আলোচনা করেন।
ব্লিঙ্কেনের ডেপুটি ভিক্টোরিয়া নুল্যান্ড কিনশাসা পরিদর্শনের পর তিনি এ ফোন করেন।
মার্কিন পররাষ্ট্র বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ব্লিঙ্কেন দুই দেশের মধ্যে উত্তেজনার একটি কূটনৈতিক সমাধানের জন্য এক ধরনের মধ্যস্থতার দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat