ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৯
  • ৫০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলায় আজ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের জেলা প্রশাসক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিশু-কিশোর শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।
আজ বুধবার বেলা ১১ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি সহযোগিতায় শহরের শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তন চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে।
জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত জানান, চিত্রাংকন প্রতিযোগিতার ‘ক’ বিভাগে শিশু শ্রেণি থেকে ৩য় শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিয়েছে। এ বিভাগে চিত্রাংকন প্রতিযোগিতার বিষয় ছিল উন্মুক্ত।
তিনি জানান, ‘খ’ বিভাগে ৪র্থ শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও ‘গ’ বিভাগে ৭ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। খ ও গ বিভাগে চিত্রাকনের বিষয় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’।
এছাড়াও ‘ক’ বিভাগে  ৫ম শ্রেণি থেকে ৭ম শ্রেণির শিক্ষার্থীরা এবং ‘খ’ বিভাগে ৮ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা ‘ বঙ্গবন্ধু ও বাংলাদেশ ’ বিষয়ক রচনা প্রতিযোগিতায় অংশ নেয়। 
জেলা কালচারাল অফিসার জানান, প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের জন্ম নিবন্ধন সনদ প্রতিযোগিতার সময় জমা নেওয়া হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতার জন্য কার্টিজ পেপার এবং রচনা প্রতিযোগিতার জন্য  কাগজ জেলা শিল্পকলা একাডেমি থেকেই সরবরাহ করা হয়েছে। আগামী ১৫ আগস্ট জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিশু-কিশোর শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat