ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৬
  • ৪০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল নিধনে ৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানকালে এডিস মশার লার্ভা পাওয়ায় ১২টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  
আজ রোববার করপোরেশনের আওতাধীন কলাবাগান, লেক সার্কাস, গোড়ান, সিপাহীবাগ, খিলগাঁও আবাসিক এলাকা, ঝিগাতলা, যোগীনগর, বনগ্রাম রোড, জনপথ মোড়, রাণী মহল, ডেমরা, আদর্শ নগর, দক্ষিণ দনিয়া ও নূরবাগ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
এক নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমি ১৭ নম্বর ওয়ার্ডের কলাবাগান ও লেক সার্কাস রোড়ে ৪৭টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন এবং ১টি বাসাবাড়ি ও স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ১ মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। 
দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলীমা বেগম ২ নম্বর ওয়ার্ডের খিলগাঁওয়ের গোড়ান ও সিপাহীবাগ এলাকায় ৩৫টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন এবং ১টি বাসাবাড়ি ও স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ১ মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। 
এছাড়াও দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাশিস ঘোষ ১ নম্বর ওয়ার্ডের খিলগাঁও আবাসিক এলাকায় ৩২টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় কোনো স্থাপনায় মশার লার্ভা পাননি। 
তিন নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুসেইন খান ১৪ নম্বর ওয়ার্ডের ঝিগাতলা এলাকায় ৫৪টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন এবং ২টি বাড়িতে মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।    
চার নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম ৩৮ নম্বর ওয়ার্ডের যোগীনগর ও বনগ্রাম এলাকায় ৫৮টি স্থাপনা ও বাসাবাড়িতে অভিযান পরিচালনা করেন এবং ৪টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৪ মামলায় ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।
পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমি জেরিন কান্তা ৪৮ ওয়ার্ডের যাত্রাবাড়ীর জনপথ মোড় এলাকায় ৪৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ২টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। 
আট নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ চন্দ্র দেবনাথ ৬৮ নম্বর ওয়ার্ডের রানী মহল ও ডেমরা এলাকায় ৫২টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। আদালত এ সময় কোনো স্থাপনায় মশার লার্ভা পাননি। 
দশ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর হোসেন ৬১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দনিয়া, আদর্শ নগর ও নূরবাগ এলাকায় ৪৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আদালত ৫টি স্থাপনায় মশার লার্ভা পান। আদালত এ সময় ২টি স্থাপনার বিরুদ্ধে ২ মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং বাকী ৩টি স্থাপনার মালিককে সতর্ক করেন। 
আজকের অভিযানে সর্বমোট ৩৬৮টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ১২টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১২ মামলায় সর্বমোট ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat