ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৩
  • ৫২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব সমুদ্র উপকূল থেকে মানুষের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। সেখানে দেশটির একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ডুবে গিয়েছিল। বৃহস্পতিবার কর্তৃপক্ষ এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, এমআরএইচ-৯০ তাইপান নামের এই হেলিকপ্টারে চার ক্রু সদস্য ছিল। গত ২৮ জুলাই রাতে বহুজাতিক সামরিক মহড়া চলাকালে হুইটসানডে দ্বীপপুঞ্জের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
সেনাবাহিনীর যৌথ অভিযানের প্রধান লে. জেনারেল গ্রেগ বিল্টন কুইন্সল্যান্ডে সাংবাদিকদের বলেন, দুর্ঘটনাস্থলের অনেক দূর থেকে এসব দেহাবশেষ উদ্ধার করা হয়। এই উদ্ধার অভিযানে ডুবোযান ব্যবহার করা হয়।
সমুদ্র তলদেশের যেখান থেকে এসব দেহাবশেষ উদ্ধার করা হয় সেখানে পানির গভীরতা ছিল ৪০ মিটার (১৩০ ফুট)। সেখানে ককপিটের কিছু অংশসহ হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া যায়।
এদিকে হেলিকপ্টার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। অনুসন্ধান দল এখনো হেলিকপ্টারের ব্ল্যাক বক্স খুঁজে পায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat