ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৩
  • ২২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউক্রেনের কর্মকর্তারা বৃহস্পতিবার বলেছেন, কিয়েভে রাতে হামলা চলাকালে প্রায় ১৫টি রাশিয়ার ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। বিগত কয়েকদিনের মধ্যে রাজধানীতে এটি ছিল দ্বিতীয় দফার ড্রোন হামলার ঘটনা। খবর এএফপি’র।
কিয়েভ নগরীর সামরিক প্রশাসনের প্রধান সের্গি পপকো বলেন, বিমান প্রতিরক্ষা বাহিনী কিয়েভের আকাশে প্রায় ১৫টি ড্রোন শনাক্ত করে সেগুলো ভূপাতিত করেছে। তবে কারা ড্রোন হামলা চালায় তিনি তা উল্লেখ করেননি।
তিনি বলেন, প্রাথমিক তথ্যে ক্ষতির বা হতাহতের কোন ইঙ্গিত পাওয়া যায়নি।
পপকো বলেন, হামলাকারীরা শাহেদ ড্রোনের ব্যারেজ ব্যবহার করে। প্রায় তিন ঘণ্টা সময় ধরে এসব ড্রোন হামলা চালানো হয়।
২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশি দেশ ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর থেকেই রাশিয়া বারবার ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করে।
এরআগে কিয়েভের সামরিক প্রশাসন বিমান হামলার সতর্কতা জারি করে বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে থাকার জন্য পরামর্শ দিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat