ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-৩১
  • ৪০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রথমবারের মতো নারী বিশ্বকাপ ফুটবলে জয় পেয়েছে  জাম্বিয়া। আজ গ্রুপ পর্বের ম্যাচে কোস্টা রিকার বিপক্ষে ৩-১ গোলে জয়লাভ করেছে জাম্বিয়া। অভিষেক মিশনেই এমন জয়ে দলটি পৌঁছে গেছে টুর্নামেন্টের অন্যতম এক উচ্চতায়।
র‌্যাংকিংয়ে সবচেয়ে নিচে থাকা  দল জাম্বিয়া  এর আগে ‘সি’ গ্রুপের প্রথম দুই ম্যাচে ৫-০ গোলে হেরেছে যথাক্রমে স্পেন ও জাপানের কাছে। ফলে নকআউটে খেলার সুযোগ শেষ হয়ে যায়। তারপরও আজ গ্রুপের শেষ ম্যাচে জয়ের মাধ্যমে দারুনভাবে নিজেদের তৃপ্ত করল জাম্বিয়ার নারী দল।
নিউজিল্যান্ডের হ্যামিল্টনে অনুষ্ঠিত ম্যাচের তৃতীয় মিনিটেই গোল করে জাম্বিয়াকে এগিয়ে দেন ডিফেন্ডার লুশোমো এমওইম্বা। এটি ছিল বিশ্বকাপের আসরে জাম্বিয়ার প্রথম গোল।
ম্যাচের ৩১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে দ্বিগুন ব্যবধানে পৌঁছে দেন তারকা স্ট্রাইকারও অধিনায়ক বারবারা বান্ডা। এদিকে জাম্বিয়ার মতো গ্রুপ পর্ব অতিক্রমের সুযোগ আগেই হাতছাড়া করা কেস্টা রিকার পক্ষ হয়ে বিরতির পরপরই ৪৭ মিনিটে একটি গোল পরিশোধ করেন মেলিসা হেরেরা ।
তবে ইনজুরি টাইমে (৯০+৩ মি.) জাম্বিয়ার হয়ে তৃতীয় গোল করেন রাচেল কুন্দনাঞ্জি। শেষ পর্যন্ত  ৩-১ গোলে জয়লাভ করে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে খেলার সুযোগ পাওয়া জাম্বিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat