ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৬
  • ২১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) কম্বোডিয়া সরকারকে জনসেবা প্রদানের ক্ষেত্রে সংস্কার কাজ আরো জোরদার করতে সহায়তা করার জন্য ৪ কোটি মার্কিন ডলার ঋণ  অনুমোদন দিয়েছে। বুধবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেছে। খবর সিনহুয়ার।
পরিকল্পনা ও বাজেট, রাজস্ব ও ব্যয় ব্যবস্থাপনা এবং স্থানীয় প্রশাসন স্তরে উন্নত সেবা প্রদানে স্টাফদের সক্ষমতা, স্থানীয় সরকার পরিকল্পনা শক্তিশালী এবং সরকারি সেবাগুলোর ক্ষেত্রে জনগণের প্রবেশাধিকার বাড়াতে দ্বিতীয় এবং শেষ সাব-প্রোগ্রামের আওতায় বিভিন্ন সংস্কার পরিকল্পনা করা হয়।
কম্বোডিয়া বিষয়ক এডিবি’র কান্ট্রি ডিরেক্টর জ্যোৎসনা ভার্মা বলেন, ‘এ প্রোগ্রামের আওতায় বাস্তবায়িত সংস্কার পানি, স্যানিটেশন এবং শিক্ষার মতো মৌলিক জনসেবা আরো কার্যকর এবং সম বন্টনের জন্য স্থানীয় পরিকল্পনাগুলোকে জাতীয় এবং প্রাদেশিক বাজেটের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে সাহায্য করবে।’
তিনি আরো বলেন, ‘প্রোগ্রামের অধীনে গৃহীত পদক্ষেপগুলো স্থানীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীদের অংশগ্রহণও বাড়িয়ে তুলবে।’
দ্বিতীয় সাব-প্রোগ্রামে দায়িত্বশীল এবং জবাবদিহিমূলক পরিষেবা দেওয়ার জন্য সমন্বয় জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat