ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-২২
  • ৯৫২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, দেশ ও দেশের মানুষের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার বিকল্প নাই।
আজ শনিবার দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত চারতলা ভীতসহ একতলা একাডেমিক ভবনের উদ্বোধন ও ৬৫ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর ওয়ার্কশপ ভবনের সম্প্রসারিত নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইকবালুর রহিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শোষণ-বঞ্চনামুক্ত একটি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। স্মার্ট বাংলাদেশ গড়ার মাধ্যমে একটি সুখী-সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। এদেশের সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতেই শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় নিয়ে আসতে হবে। 
তিনি বলেন, বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন শেখ হাসিনা।
বিএনপি-জামাত ক্ষমতায় থাকাকালীন শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি উল্লেখ করে হুইপ ইকবালুর রহিম বলেন, শিক্ষাকে তারা ব্যবসায় পরিনত করেছিল। কলমের বদলে ছাত্রদের হাতে মাদক ও অস্ত্র তুলে দিয়েছিল। কিন্তু শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে শিক্ষাব্যবস্থাকে উন্নত করেছেন। 
এ সময় দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, সহকারি প্রকৌশলী আব্দুল আউয়াল, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ মন্ডল, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষম মোঃ মাসউদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।  পরে হুইপ ইকবালুর রহিম পলিটেকনিক ইনস্টিটিউটে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat