ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-১৪
  • ৩৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, বিএনপি যদি আবার দেশকে অস্থিতিশীল ও আগের মত আগুন সন্ত্রাস করতে চায়, তাহলে দেশের মানুষ তা সহ্য করবে না। কারণ এ দেশের মানুষ সন্ত্রাসীদের সমর্থন করে না।
আজ শুক্রবার দুপুরে নওগাঁ জেলার সাপাহারে চৌধুরী চান মোহাম্মাদ মহিলা কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 
খাদ্যমন্ত্রী বলেন, সব দল ও ধর্মের মানুষ শেখ হাসিনার সরকারের উপকারভোগী । সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মুক্তিযোদ্ধাদের সন্মানী ভাতা বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। বিধবাভাতা,বয়স্কভাতা,প্রতিবন্ধীদের ভাতাসহ শিক্ষার্থীদের উপবৃত্তি দিচ্ছে সরকার। 
এসময় প্রধানমন্ত্রীর উন্নয়ন বার্তা ঘরে ঘওে পৌঁছাতে মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান মন্ত্রী । 
উন্নয়নের ধারাবাহিকতা রাখতে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে এ কথা উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা বলেছিলেন, নিজের টাকায় পদ্মা সেতু করবেন। তিনি সেটা করে বিশ্ববাসীকে আমাদের সক্ষমতা দেখিয়েছেন। সরকার উড়ালসেতু ,বঙ্গবন্ধু টানেল,এক্সপ্রেসওয়ে,মেট্রোরেলের মত মেগা প্রজেক্ট বাস্তবায়ন করেছে। 
খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার জনগণের স্বাস্থ্যসেবা দিতে প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছিল। নারী ও শিশুদের কাছে আস্থার প্রতিষ্ঠান ছিল কমিউনিটি ক্লিনিক। অথচ বিএনপি সরকার কমিউনিটি ক্লিনিক বন্ধ করে স্বাস্থ্য সেবা থেকে মানুষকে বঞ্চিত করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো কমিউনিটি ক্লিনিক চালু করেছেন। বিনামূল্যে ২৭ ধরণের ঔষধ পাচ্ছে জনগণ।
তিনি বলেন, দেশ উন্নত হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এদেশের কৃষককূল ভাল ফসলের নায্যমূল্য পাচ্ছে। ১৫ টাকার খাদ্যবান্ধব কর্মসূচি ও ৩০ টাকায় ওমমএস-এর চাল দিয়ে সাধারণ মানুষের পাশে আছে সরকার।
উপজেলা আওয়ামী মহিলা লীগের  সভাপতি  ফাহিমা বেগমের সভাপতিত্বে সম্মেলনে সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সাহজাহান হোসেন ,সাধারণ সম্পাদক মো. মাসুদ রেজা সারোয়ার এবং নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সোমা মজুমদার বক্তৃতা করেন। 
অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ নওগাঁ জেলা শাখার সভাপতি মোছা. পারভিন আক্তার। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সাপাহার শাখার  সাধারণ সম্পাদক ইসফাত জেরিন মিনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat