ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৩-০৭-১৪
  • ২১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। সরকারের পাশাপাশি সকলকে সচেতনতামূলক কাজে সম্পৃক্ত হতে হবে।
তিনি বলেন, ‘যার যার এলাকা পরিচ্ছন্ন ও বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে। তবেই মশার বিস্তার রোধ সম্ভব। তাছাড়া ডেঙ্গু মশা মানুষের জীবন নাশ করছে। এ জন্য সরকারের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে।’
প্রতিমন্ত্রী আজ শরীয়তপুরে নড়িয়া উপজেলা ও নড়িয়া পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার- পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
এরপর তিনি র‌্যালিতে অংশগ্রহণ করেন এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করেন।
উপমন্ত্রী বলেন, প্রতিদিনের পানি প্রতিদিন পরিষ্কার করলে এডিস মশার লার্ভা বংশবিস্তার করতে পারে না। এ বিষয়ে আমাদের সকলকে সচেতন হতে হবে। এছাড়া ডেঙ্গু প্রকোপ নিয়ন্ত্রণ করা যাবে না।
পরে তিনি ভূমখাড়া ইউনিয়নের কদমতলা বাজারে ও ঘড়িষার ইউনিয়নের ঘড়িষার বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে  ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন।
নড়িয়া পৌরসভার মেয়র এডভোকেট আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সহ-সভাপতি বাদশা শেখ, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, কেদারপুর ইউপি চেয়ারম্যান মিহির চক্রবর্ত্তী উপজেলা নির্বাহী কর্মকর্তা শরৎ চন্দ্র বৈদ্য, এসি ল্যান্ড মো. পারভেজ, নড়িয়া থানার ওসি মো. হাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat