ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৭-১২
  • ২৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন টেক্সটাইল মিলস্ করপোরেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক।
তিনি আজ বুধবার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি জাতির পিতার প্রতি সম্মান প্রদর্শণ করে সেখানে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন। সেখানে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের সকল শহীদ এবং মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত ও দোয়া করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রার্থনা করা হয়। পরে তিনি বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। বাংলাদেশ টেক্সটাইল মিলস্ করপোরেশনের উচ্চপদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat