ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-১০
  • ৭৩৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জ জেলায় আজ সামছুল হক হত্যা মামলায় একব্যক্তিকে যাবজ্জীবন (আমৃত্যু) কারাদন্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। 
আজ সোমবার বিকালে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-১ এর বিচারক মহিউদ্দিন মুরাদ এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামি সাহাব উদ্দিন সুনামগঞ্জ সদর উপজেলার নুরুজপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় আসামি সাহাব উদ্দিন আদালতের এজলাসে উপস্থিত ছিল।রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট সোহেল আহমদ ছইল মিয়া। আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২ অক্টোবর বিকালে সামছুল হক তার স্ত্রী ও সন্তানকে গ্রামের বাড়িতে রেখে বের হন। এরপর তিনি বাড়িতে ফিরে আসেননি। পরে তার পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজি করেও তাকে আর পাননি। নিখোঁজের তিনদিন পর একই উপজেলার ইসলামপুর গ্রামে হাওরের জমিতে শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন অবস্থায় সামছুল হকের মরদেহ পুলিশ উদ্ধার করা যায়। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলার তদন্ত শেষে সদর উপজেলার নুরুজপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সাহাব উদ্দিনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার বিচার প্রক্রিয়া শেষে সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ আসামি সাহাব উদ্দিনকে যাবজ্জীবন (আমৃত্যু) কারাদন্ড এবং ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat