ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৬
  • ৪৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের  নির্মিত অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব ভাই” জাতীয় সংসদের সংসদ সদস্যদের জন্য বঙ্গবন্ধু সামরিক জাদুঘর সিনেপ্লেক্সে  আজ প্রদর্শন করা হয়। শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনিসহ বেশ কয়েক জন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং জাতীয় সংসদের সংসদ সদস্যগণ চলচ্চিত্রটি উপভোগ করেন। 
‘মুজিব ভাই” অ্যানিমেশন চলচ্চিত্রে ১৯৪৮ থেকে ১৯৬৯ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের একটি নির্দিষ্ট সময়ের ঘটনা প্রবাহ সমূহ তুলে ধরা হয়েছে। 
 চলচ্চিত্র প্রদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি  প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, নতুন প্রজন্মের শিশু-কিশোরসহ সকলের কাছে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও আদর্শের গল্প পৌছে দেয়া আমাদের দায়িত্ব। তাদেরকে জানানোর জন্য অ্যানিমেশন চলচ্চিত্রের চেয়ে ভাল আর কোন মাধ্যম হতে পারে না। নির্মাতাগণ বঙ্গবন্ধু সম্পর্কে এই অ্যানিমেশন চলচ্চিত্রের মাধ্যমে সুনিপণভাবে তুলে ধরেছেন।
পলক আরো বলেন, চলচ্চিত্রটিতে  বাবা-মায়ের আদরের খোকা কিভাবে বাংলার মানুষের কাছে মুজিব ভাই হয়ে উঠলেন, তাঁর জীবন সংগ্রাম এবং তাঁর বিজয়ের সারমর্ম তুলে ধরার চেষ্ঠা করা হয়েছে। এর পাশাপাশি অ্যানিমেশন শিল্পকে সম্ভাবনাময়ী খাত হিসেবে গড়ে তুলতে এই আয়োজন। দেশের তরুণদের উদ্বুদ্ধ করতে এ চলচ্চিত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat