ব্রেকিং নিউজ :
রামায়ণের টিজার প্রকাশ, রাম রূপে রণবীরের বাজিমাত সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৪
  • ১৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ৮ ফিলিস্তিনি নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে বলেছে, "বাংলাদেশ পুনর্বক্ত করেছে যে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে বারবার ইসরায়েলের আক্রমণ ও আগ্রাসনকে সম্পূর্ণরূপ প্রত্যাখ্যান করেছে, যেখানে অত্যধিক ও নির্বিচারে বল প্রয়োগের ফলে বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে।"
বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বাহিনীর দ্বারা মৌলিক নাগরিক আচরণ, আন্তর্জাতিক মানবাধিকার আইন ও চুক্তির বারবার লঙ্ঘনের বিষয়ে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে।
ঢাকা এই ধরণের হামলার অবসান এবং মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ একটি সার্বভৌম ও স্বাধীন আবাসভূমির জন্য ফিলিস্তিনের জনগণের নিরঙ্কুশ অধিকারের প্রতি দৃঢ়ভাবে সমর্থন করে।
ঢাকা দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তার অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে যে, ফিলিস্তিন সমস্যার একটি স্থায়ী সমাধান শুধুমাত্র সংলাপ ও কূটনীতির মাধ্যমেই সম্ভব হবে এবং এ লক্ষ্যে কাজ করার জন্য সব পক্ষকে আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat