ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৬-২৯
  • ৬১১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় বুধবার (২৮ জুন) সকালে হঠাৎ করেই জানান, ‘হৃদয় পরিবর্তন’ হওয়ায় কাজে যেতে পারছেন না তিনি। তার এই পোস্টের পরই চিন্তার ছাপ দেখা যায় ভক্তদের মাঝে। সকলেই প্রশ্ন করেন, কি হয়েছে আপনার? সুস্থ আছেন তো?
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের খবর, শারীরিকভাবে অস্বস্তিবোধ করায় চিকিৎসকের কাছে গিয়েছিলেন সৃজিত। সেখানে তাকে পরীক্ষার জন্য নির্দেশ  দেয়া হয়েছিল। আর অসুস্থতাবোধ থেকেই ফেসবুকে ‘হৃদয়ে পরিবর্তন’ স্ট্যাটাস দেন তিনি।
এদিকে বেশ কয়েকদিন ধরেই কলকাতায় ছিলেন না সৃজিত ঘরনী রাফিয়াত রশিদ মিথিলা। মেয়েকে নিয়ে জেনেভায় গিয়েছিলেন এই অভিনেত্রী। তারপর সেখান থেকেই সোজা গিয়েছেন বাংলাদেশে। 
তবে সৃজিতের অসুস্থতার খবরে বুধবার কলকাতায় গিয়েছেন মিথিলা। তিনি জানান, হঠাৎ শরীরে অস্বস্তি বোধ করায় চিকিৎসকের পরামর্শ নেন সৃজিত। তখনই তাকে কিছু পরীক্ষা করানোর নির্দেশ দেন চিকিৎসক। সেই টেস্ট করাতেই বুধবার স্ত্রীর সঙ্গে হাসপাতালে গিয়েছিলেন এই নির্মাতা। তবে এখন তিনি ভালো আছেন। চিন্তার কোনও কারণ নেই।
শুভাকাঙ্ক্ষীরা যখন সৃজিতের শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত, তখন বিকেলে আরও একটি স্ট্যাটাস দেন এই নির্মাতা। যেখানে তিনি লেখেন, ‘সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার প্রতি আপনাদের শুভ কামনা জানানোর জন্য। চিকিৎসক জানিয়েছেন, আমার ফেসবুক-টুইটার যেমন ব্লকে ভরা, তেমনি আমার হৃদয়ে কিন্তু কোনো ব্লক নেই।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat