ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৬-২১
  • ৩৫৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারি কর্মচারীদের মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ ও দেশপ্রেম বুকে ধারণ করে কাজ করতে হবে। 
তিনি বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশকে উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় ও সংযুক্ত দপ্তর অথবা সংস্থার ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর এবং ২০২১-২২ অর্থবছরের এপিএ বাস্তবায়ন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাঁর বক্তব্যে প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এ দেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে গঠনমূলক প্রতিযোগিতার মাধ্যমে সকল প্রতিষ্ঠানকে কাজ করতে হবে। নিজ নিজ প্রতিষ্ঠানকে কিভাবে আরো দক্ষ করে গড়ে তোলা যায় সে বিষয়ে নজর দিতে হবে। এজন্য উদ্ভাবনী সক্ষমতা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানগুলোকে আরো জনবান্ধব করে গড়ে তুলতে হবে। 
২০২১-২২ অর্থ বছরে এপিএ বাস্তবায়নে সরকারি যানবাহন অধিদপ্তর প্রথম, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি দ্বিতীয় এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড তৃতীয় স্থান অর্জন করে। প্রতিমন্ত্রী এ সময় সংস্থা প্রধানদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat