ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৩-০৬-২১
  • ৫৭১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে  সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। 
তিনি বলেন, ‘আমরা সন্তুষ্ট বোধ করছি। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটাররা অবাধে ও নির্বিঘেœ এসে ভোট দিয়েছেন। কোথাও কোনও বাধা পেয়েছেন বলে শুনিনি, তথ্যও পাইনি। কাজেই সার্বিকভাবে আজকের নির্বাচনগুলো ভালো হয়েছে।’
ভোট শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে সিইসি এসব কথা বলেন।
সিটি ভোট নিয়ে সার্বিক মূল্যায়নের বিষয়ে সিইসি বলেন, ‘আমাদের সময়ে বিশেষ করে ক্রিটিক্যাল পাঁচটি সিটি করপোরেশনে ভালো নির্বাচন হয়েছে। এটা আমরা বিশ্বাস করি, জাতীয় নির্বাচন যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটাতে ভোটাররা খুব উৎসাহিত হবেন যে, ভোট উৎসবমুখর হতে পারে। সেখানে ভোটাররা আগ্রহান্বিত হবেন ভোটকেন্দ্রে যেতে। সেটা অবশ্যই একটা ইতিবাচক দিক। ভবিষ্যতেরটা আমরা ভবিষ্যতে দেখবো। আমরা আশাবাদী।’
কাজী হাবিবুল আউয়াল বলেন, 'যতটুকু তথ্য সংগ্রহ করা হয়েছে, রাজশাহীতে ৫২ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল। সিলেটে কমবেশি ৪৬ শতাংশ ভোটার উপস্থিতি ছিল- এটা জানতে পেরেছি। ভোটের হার চূড়ান্তভাবে কমবেশি হতে পারে, হেরফের হতে পারে। বাসাইল পৌরসভার নির্বাচন আশানুরূপভাবে ভালো হয়েছে। এটা ক্রিটিক্যাল প্লেস ছিল। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সেখানে ৭০ শতাংশ ভোট পড়েছে।'
তিনি বলেন, ‘এ ধরনের নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়াটা যথেষ্ট। ৬০ থেকে ৭০ শতাংশ হলে তা এক্সিলেন্ট হবে। আমরা চেষ্টা করে যাবো। আপনারাও সহায়তা করবেন। সিলেট ও রাজশাহীতে ভোটের মাধ্যমে বর্তমান কমিশনের অধীনে জাতীয় নির্বাচনের আগে পাঁচটি সিটিতে ভোট গ্রহন শেষ হলো।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat