ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৬-১৫
  • ৪৪১৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ২৬টি সৌর বিদ্যুৎ প্রকল্পের আওতায় শিগগিরই ১ হাজার ৯৮ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযোজিত হবে।
আজ সংসদে সরকারি দলের সদস্য হাজী মো. সেলিমের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 
নসরুল হামিদ বলেন, সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা ২০১৭ সাল থেকে বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে বর্তমানে নবায়নযোগ্য জ্বালানি থেকে ১১৭৮.৮৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। যার মধ্যে সৌর শক্তি থেকে উৎপাদিত হচ্ছে ৯৪৪.৮৮ মেগাওয়াট। 
তিনি বলেন, সৌর শক্তি থেকে উৎপাদিত ৯৪৪.৮৮ মেগাওয়াট বিদ্যুতের মধ্যে ৫৭৯.৯৬ মেগাওয়াট জাতীয় গ্রিডের সাথে সংযুক্ত আছে এবং নেট মিটারিং-এর আওতায় আরও ৭১ মেগাওয়াট সৌর বিদ্যুৎ জাতীয় গ্রিডের সাথে সংযুক্ত আছে। অর্থাৎ বর্তমানে সৌর শক্তি থেকে উৎপাদিত মোট ৬৫০.৯৬ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডের সাথে সংযুক্ত রয়েছে। 
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে মোট বিদ্যুতের ৪০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে উৎপাদনের জন্য নির্দেশনা প্রদান করেছেন। ইতোমধ্যে এই লক্ষ্যমাত্রার ৪.৫ শতাংশ অর্জিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat