ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৬
  • ৯১২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে জেলা পর্যায়ে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতাআগামী ৮ জুন বুধবার অনুষ্ঠিত হবে।গোপালগঞ্জে জেলা শিল্পকলা একাডেমিতে দুপুর আড়াই টা থেকে এ প্রতিযোগিতা শুরু হবে। ওই দিনই এ প্রতিযোগিতা সমাপ্ত হবে। সংগীত, নৃত্য, একক অভিনয় ও আবৃত্তি বিষয়ে ৭টি বিভাগে এ  প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সংগীতে থাকবে পঞ্চগীতি কবির গান ( রবীন্দ্র নাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম,দীজেন্দ্র লাল রায়, রজণী কান্ত সেন ও অতুল প্রসাদ সেন), লোক সংগীত, দেশত্ববোধক সংগীত (ভাষারগান, স্বাধীনতা/মুক্তিযুদ্ধের গান)।
নৃত্য প্রতিযোগিতায় থাকবে লোক নৃত্য,সৃজনশীল নৃত্য, কথক, মণিপুরি, ভারত নট্যম ইত্যাদি।  আবৃত্তি ও একক অভিনয় প্রতিযোগিতা থাকবে উন্মুক্ত।
গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির জেলা কালাচারাল অফিসার ফারহান কবীর সিফাত বলেন,  ৪টি বিষয়ের ৭টি ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার ‘ক’  বিভাগে প্রথম শ্রেণি থেকে ৫ শ্রেণির শিক্ষার্থী, ‘খ’ বিভাগে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী ও ‘গ’ বিভাগে (যুব) ১৭ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে পারবে।
ওই কর্মকর্তা আরো বলেন, প্রতিযোগীকে আজ মঙ্গলবার ৬ জুনের মধ্যে স্বস্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়ন, জন্ম নিবন্ধন সনদ/জাতীয় পরিচয় পত্রের অনুলিপি জমা  দিয়ে এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ নিশ্চিত করতে হবে। জেলা পর্যায়ের প্রতি বিষয় ও বিভাগে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীকে পুরস্কার এবং সনদপত্র  প্রদান করা হবে। শুধুমাত্র প্রতিযোগিতার প্রতি বিষয় ও বিভাগে ১ম স্থান অধিকারী ৭ জন জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারেব।
ওই কর্মকর্তা বলেন, জেলা পর্যায়ের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিত উৎসব মুখর  পরিবশে  সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat