ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৪
  • ৩৪২১৬০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউক্রেনের মধ্যাঞ্চলীয় দিনিপ্রো শহরের একটি আবাসিক এলাকায় শনিবার মধ্য রাতে বিমান হামলায় ২০ জন আহত হয়েছে এবং তিন শিশু গুরুতর অবস্থায় রয়েছে। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি হামলার জন্য রাশিয়াকে দায়ী করে বলেছেন, ধ্বংসস্তুপের নিচে আরও বেশি লোক আটকা পড়েছে।ইউক্রেনের উপর রাশিয়ার বিমান হামলা সাম্প্রতিক সপ্তাহগুলোতে বৃদ্ধি পেয়েছে।কিয়েভ কয়েক মাস ধরে বলেছে, তারা মস্কোর দখলদার বাহিনীর বিরুদ্ধে একটি বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, কারণ ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া আক্রমণ করার পর থেকে তারা হারিয়ে যাওয়া অঞ্চল পুনরুদ্ধার করতে চায়।
জেলেনস্কি বলেছেন, শনিবারের হামলা দুটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত করেছে।শনিবার জেলেনস্কি ফেসবুক পোস্টে বলেছেন, ‘রাশিয়ানরা শহর আক্রমণ করেছে।’‘তারা দুটি দোতলা আবাসিক ভবনের মধ্যে হামলা করেছে। দুর্ভাগ্যবশত, ধ্বংসস্তুপের নিচে লোকজন আটকা পড়ে রয়েছে।’
জেলেনস্কির পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা ধ্বংসপ্রাপ্ত ভবনে অনুসন্ধান চালাচ্ছেন।দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের গভর্নর সেরহি লাইসাক বলেছেন, ‘ফিধোরোডনেনস্কা সম্প্রদায়ের পাঁচ শিশু শত্রুর হামলায় আহত হয়েছে।’‘তিন ছেলের অবস্থা এখন গুরুতর বলে ডাক্তাররা জানিয়েছেন। তারা অপারেশন কক্ষে আছেন।’তিনি বলেন, ‘আহতের মোট সংখ্যা বেড়ে ২০ জন হয়েছে। এর মধ্যে ১৭ জন হাসপাতালে ভর্তি আছে।’
‘উদ্ধারকারীরা একটি ছিন্নভিন্ন ঘরের ধ্বংসস্তুপের নিচে লোকজনের সন্ধান অব্যাহত রেখেছে। সম্ভবত সেখানে একটি শিশু রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat