ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৩
  • ৪৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলতি মাসেই প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে অভিনেত্রী কিয়ারা আদভানির ‘সত্যপ্রেম কি কথা’। এরইমধ্যে সিনেমাটির সকল কাজ শেষ করেছেন তিনি। এখন চলছে জোর প্রচারণা। এর বাইরেও ‘গেম চেঞ্জার;, ‘অদল-বদল’সহ বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।
এদিকে ‘শেরশাহ’ সিনেমায় সিদ্ধার্থ-কিয়ারার রসায়ন নজর কাড়ে ভক্তদের। এমনকি পর্দার প্রেম থেকে বাস্তব প্রেম এবং পরে গাঁটছড়াও বেঁধেছেন তারা। তবে এতকিছুর পরও দর্শকরা তাদের প্রিয় জুটিকে বিয়ের পর একসঙ্গে পর্দার দেখার অপেক্ষায় আছেন। এবার তাদের সেই প্রত্যাশাও পূরণ হতে যাচ্ছে। 
শোনা যাচ্ছে, শিগগিরই প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই দম্পতিকে। এরইমধ্যে নাকি এ নিয়ে প্রাথমিক কথাও সেরেছেন এই জুটি। যা নিয়ে কিয়ারা-সিদ্ধার্থ ভক্তদের মাঝে বেশ কৌতূহলও তৈরি হয়েছে। তবে এরইমাঝে কিয়ারাকে অপেশাদার শিল্পীর দলেও ফেলছেন অনেকে। 
জানা গেছে, ব্যস্ততা বেশি থাকার কারণে কিছুদিন আগে প্রযোজক আশুতোষ গোওয়ারিকরের ‘করম কুরম’ সিনেমা থেকে সরে দাঁড়ান কিয়ারা। আর এতেই বেঁধেছে বিপত্তি! হন্যে হয়ে নতুন নায়িকা খুঁজছেন প্রযোজক। কিন্তু কিয়ারার বদলে কাউকেই নাকি পছন্দ হচ্ছে না তার। উল্লেখ্য, গত বছর অক্টোবরে কিয়ারা চুক্তি ভেঙে বেরিয়ে যান সিনেমাটি থেকে। গুঞ্জন ছিল, চরিত্রটিতে নাকি ভালো মানাচ্ছিলেন না তিনি। এমনকি বাণিজ্যের খুঁটিনাটি বুঝে সিনেমাটি নিজের মতো করে করা তার পক্ষে সম্ভব হয়নি। সেই সঙ্গে শুটিংয়ের সময়সূচি নিয়েও সমস্যা দেখা দিয়েছিল। যে কারণে নিজেকে সরিয়ে নেন কিয়ারা। তবে এরপর অনেকেই সিনেমাটিতে অভিনয়ের আগ্রহ প্রকাশ করলেও প্রযোজক কাউকেই নির্বাচন করতে পারেননি। ফলে চলতি বছরের শুরুতেই শুটিং শুরুর কথা থাকলেও সেটা সম্ভব হয়নি। আর এ জন্য নেটিজেনরা অবশ্য কিয়ারাকেই দায়ী মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat