ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৯
  • ১০১০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হলে সবার আগে শিক্ষা ব্যবস্থা স্মার্ট হতে হবে। বঙ্গবন্ধুকন্যা নির্দেশনা দিয়েছেন, স্বপ্ন দেখিয়েছেন, আমরা ২০৪১ সালের স্বপ্ন দেখছি। ডিজিটাল বাংলাদেশকে তিনি উদ্ভাবনীর বাংলাদেশ তৈরি করে একটা স্মার্ট বাংলাদেশ করবেন। 
তিনি বলেন, ‘আমাদের শিক্ষা, অর্থনীতি, গভর্নেন্স, ব্যবসা-বাণিজ্য হবে স্মার্ট। এই সব কিছুর মধ্য দিয়ে আমরা একটি স্মার্ট বাংলাদেশ তৈরি করবো।’
চট্টগ্রাম পোর্টসিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ বছর পূর্তি উপলক্ষে আজ সন্ধ্যায় ইউনিভার্সিটির কনফারেন্স রুমে ফাউন্ডার কনফারেন্সে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপমন্ত্রী এসব কথা বলেন। 
তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে বর্তমান সরকার সবক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে শিক্ষাটাকে গুরুত্ব দিচ্ছে। ঠিক যেভাবে বঙ্গবন্ধু বলেছিলেন শিক্ষাকে প্রাধান্য দিতে হবে এবং তিনি যেভাবে চিন্তা করেছিলেন তা অনুসরণ করে বঙ্গববন্ধু কন্যা শিক্ষাকে এগিয়ে নিতে সার্বিক দিকনির্দেশনা দিয়েছেন। 
ইউভার্সিটির ভিসি প্রফেসর নুরুল আনোয়ারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের মেম্বার আহসানুল হক রিজন, আলী আজম স্বপন, ট্রেজারার গনেশ চন্দ্র রায়, ডিন ড. মফজল আহমেদ, ড. ফাইজুল আলম ও প্রফেসর মাইনুল হাসান চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat