ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৮
  • ৩৫৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, অপারেশনস্) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন কর্নেল মাহাবুব আলম। তিনি কর্নেল কামরুল হাসানের স্থলাভিষিক্ত হলেন।
আজ বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, বুধবার দুপুরে নতুন এডিজি হিসেবে কর্নেল মাহাবুব আলম বিদায়ী এডিজি কামরুল হাসানের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন। বিদায়ী এডিজি কামরুল হাসান পদোন্নতি পেয়ে নিজ বাহিনীতে ফিরে গেছেন।
র‌্যাব সূত্রে জানা গেছে, নতুন এডিজি কর্নেল মাহাবুব আলম সর্বশেষ একটি গোয়েন্দা সংস্থায় কর্মরত ছিলেন। এরআগে তিনি র‌্যাব ফোর্সেসে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। 
র‌্যাবে সর্বশেষ গোয়েন্দা শাখার পরিচালকের দায়িত্ব পালনের আগে মাহাবুব আলম র‌্যাবের অপারেশনস উইংয়ের পরিচালক ছিলেন। এরপরই তিনি কর্নেল পদে পদোন্নতির পর নিজ বাহিনীতে ফিরে যান।
সূত্র আরও জানিয়েছে, কর্মক্ষেত্রে সততা, পেশাদারিত্ব, পারদর্শিতা ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন মাহাবুব আলম। র‌্যাবে দায়িত্ব পালনকালে জঙ্গিবিরোধী অভিযান ছাড়াও অন্যান্য আভিযানিক কর্মকন্ডে প্রশংসা কুঁড়িয়েছেন তিনি।
তিনি সেনাবাহিনীর ৩৪ বিএম লং কোর্সের পদাতিক কোরের একজন কর্মকর্তা। 
র‌্যাব জানিয়েছে, র‌্যাবে কর্মরত অবস্থায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন। এছাড়া  মাহাবুব আলম এলিট ফোর্স র‌্যাব-৫-এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) হিসেবে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ইতোপূর্বে তিনি র‌্যাবের পরিচালক অপারেশন্স এবং পরিচালক গোয়েন্দা শাখার দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat