ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৭
  • ৩৮৯৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ বুধবার  বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
গাজীপুরে ব্রি’র সদর দপ্তরের মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রি’র মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীর। 
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রি’র পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান। সভাপতিত্ব করেন ব্রি’র পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আব্দুল লতিফ।  
ড. মো: শাহজাহান কবীর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সালের এই দিনে দেশে না ফিরলে খাদ্য ঘাটতির বাংলাদেশ আজ খাদ্য উদ¦ৃতির দেশ হতো না, ডিজিটাল বাংলাদেশ হতো না। 
তিনি বলেন,‘শেখ হাসিনা দেশে না ফিরলে আমরা নি¤œ আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারতামনা, উন্নত দেশের স্বপ্ন দেখতে পারতাম না।’
পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, পায়রা বন্দর নির্মাণের কথা উল্লেখ করে ব্রি’র মহাপরিচালক বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরেছেন বলেই বিস্ময়কর এসব উন্নয়ন দৃশ্যমান হচ্ছে। সারাবিশ্ব বাংলাদেশের ভূয়সী প্রশংসা করছেন। 
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তাঁর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনায় দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে আমাদের সকলকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
খামার ব্যবস্থাপনা বিভাগের সিএসও ও প্রধান মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় এ আলোচনা সভায় ফলিত গবেষণা বিভাগের সিএসও এবং প্রধান ড. মো: হুমায়ুন কবীর, ব্রি কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি মো: রাশেল রানা, উপ-পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) এমরান হোসেন, কৃষি অর্থনীতি বিভাগের সিনিয়র সয়েন্টিফিক অফিসার লিমন দেব, ব্রি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আবুল কাশেম, বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সভাপতি মো: আব্দুল মজিদ, ব্রি শ্রমিক ক্লাবের সভাপতি মো: মামুন হোসেন আপেল প্রমুখ বক্তৃতা করেন। 
সভায় ব্রির সকল বিভাগীয় ও শাখা প্রধান, ব্রিতে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং সর্বস্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat