ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৩
  • ৬২৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) নির্বাহী পরিচালক বোর্ডের (বিইডি) একজন নির্বাহী পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ । ১০-১৩ মে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আইএসডিবি’র ২০২৩ সালের বার্ষিক সভায় বাংলাদেশ এই পদে নির্বাচিত হয়েছে।
ইআরডি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিয়োগ ২০২৪ থেকে শুরু হয়ে তিন বছরের জন্য হবে। এই কনষ্টিটুয়েন্সি’র অন্যান্য সদস্যের মধ্যে  রয়েছে- আফগানিস্তান, পাকিস্তান ও মালদ্বীপ । পাকিস্তান ২০২০ সাল থেকে এই পদে কাজ করছিল এবং পরবর্তী মেয়াদে কাজ চালিয়ে যাওয়ার প্রস্তাব করেছিল।
ইআরডি সচিব শরিফা খানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল ৩১(৩) অনুচ্ছেদের উদ্ধৃতি তুলে ধরে এই প্রস্তাবের বিরুদ্ধে যুক্তি দেখান, যাতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, নির্বাচিত সদস্য দেশ তিন বছরের জন্য কাজ করবে এবং তারপরে বর্ণানুক্রমিকভাবে দায়িত্ব পালন করবে। বিশদ আলোচনার পর অবশেষে বাংলাদেশ আইএসডিবি বোর্ডের নির্বাহী পরিচালক নির্বাচিত হয়। বাংলাদেশ প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে ইআরডি এবং রিয়াদে বাংলাদেশ মিশনের পাঁচজন উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন।
এই বছরের সভার প্রতিপাদ্য ছিল- ‘সঙ্কট নিরসনে অংশীদারিত্ব।’ বাংলাদেশ  প্রতিনিধিদল বর্তমান ভূ-রাজনৈতিক সংকট মোকাবেলায় দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার মাধ্যমে আইএসডিবি কর্তৃক তার সদস্য দেশগুলিকে ছাড়কৃত অর্থায়ন, প্রযুক্তিগত সহায়তা এবং অংশীদারিত্ব গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেছে। প্রতিনিধি দলটি বিভিন্ন সভা ও সেশনে যোগদান করে এবং তারা আইএসডিবি’র  প্রেসিডেন্ট ড. মুহাম্মদ সুলাইমান আল জাসের, আইএসডিবি গ্রুপের  জেনারেল সেক্রেটারি  ড. ঘাসান আল-বাবা, আইটিএফসি’র সিইও ও আইসিডি’র ভারপ্রাপ্ত সিইও মরিয়ম মানারথ মুনির, মালদ্বীপের অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রীর মতো বিশিষ্ট ব্যক্তিদের সাথে দেখা করেন। 
এছাড়াও, বার্ষিক সভা চলাকালীন আইএসডিবি’র সহযোগী সংস্থা, ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন (আইটিএফসি) তাদের অংশীদারিত্বের ১৫ বছর উদযাপন করেছে। বৈশ্বিক বাজার থেকে জ্বালানি ক্রয় ও কোনো ধরনের ব্যর্থতা ছাড়াই সময়মতো ঋণ পরিশোধ করায়  এবং আইটিএফসি থেকে দেশের নিয়মিত ঋণ গ্রহণের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশকে ‘সবচেয়ে বড় অর্থায়ন অংশীদার’ পুরস্কারে ভূষিত করেছে। 
আইএসডিবি বোর্ড অব গভর্নর্স  গ্রামীণ এবং পেরি-আরবান হাউজিং ফাইন্যান্স  প্রকল্পের জন্য ২৭০ মিলিয়ন ইউরো ঋণ অনুমোদন করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat