ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৩
  • ২৬০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঘূর্ণিঝড় মোখাকে কেন্দ্র করে রোহিঙ্গারা যেন সারাদেশে ছড়িয়ে পড়তে না পারে এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ শনিবার দুপুরে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে তেজগাঁও মহিলা কলেজের ৫০ বছর পূর্তির অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, দুর্যোগের সুযোগ নিয়ে রোহিঙ্গারা যাতে কাঁটাতারের বেড়া ক্রস (অতিক্রম) করে বের হতে না পারে এ জন্য এপিবিএনসহ সকল আইনশৃঙ্খলা সংস্থাকে ইতোমধ্যে নির্দেশ দেয়া হয়েছে।
তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখা যদি মিয়ানমারের বদলে বাংলাদেশ অংশে আঘাত হানে, তখন রোহিঙ্গাদের সরকারীভাবে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হবে।
মোখা মোকাবেলায় সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেন্টমার্টিন থেকে প্রায় সব মানুষকে সরিয়ে নেয়া হচ্ছে। সেন্ট মার্টিনে কী পরিমাণ ঝড় হবে তা ওই এলাকার বাসিন্দাদের জানিয়ে দেয়া হয়েছে। তাদেরকে সচেতন ও নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া দুর্যোগ মোকাবেলায় মানুষকে সহায়তা করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat