ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৫
  • ৩৬৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, বর্তমান সরকার নারীদের ক্ষমতায়নের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তুলছেন।
আজ মঙ্গলবার বিকেলে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের আয়োজনে ঈদ পুণর্মিলনী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথাগুলো বলেন।নুরুল ইসলাম সুজন  আরো বলেন, নারীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে বিধবা ভাতাসহ বিভিন্ন প্রকার ভাতা প্রদান করা হচ্ছে, যাদের বাড়ি নেই তাদের বাড়ি করে দেওয়া, ছেলে মেয়েদের উপবৃত্তির প্রদান করা হচ্ছে।  নারীদের বিভিন্ন ধরণের প্রশিক্ষক প্রদান করে তাদের কর্মসংস্থান তৈরী করে দেওয়া হচ্ছে। উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মোছাঃ আনোয়ার বেগমের সভাপতিত্বে ঈদ পুণর্মিলনীর আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি। উপজেলা যুব মহিলালীগের সভাপতি গুলশানআরা পাপড়ী এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জলি মনিরা আকতার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক রবিউল আলম সাবুলসহ জেলা ও উপজেলা মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলা লীগের নেতৃবৃন্দ। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat