ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৪
  • ১২৮৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাবনার সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ায় পাবনায় বইছে আনন্দের বন্যা।
জেলার বিভিন্ন অফিস আদালত ক্লাব চায়ের দোকানে সর্বত্র আলোচনার বিষয় দেশের এই নতুন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে নিয়ে।
নির্ভিক, সৎ, ভদ্র, শান্তিপ্রিয়, মিশুক এই রাষ্ট্রপ্রতি বাংলাদেশের আস্থার প্রতীকে পরিণত হবে বলে আশা পাবনাবাসীর।  
রোববার পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান বড় পর্দায় দেখেন দলীয় নেতাকর্মীরা এবং জেলার বিভিন্ন পর্যায়ের মানুষ।
শপথ অনুষ্ঠান দেখার পারপরই জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল এর নেতৃত্বে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আনন্দ মিছিল বের করেন।
এরপর শহরের প্রধান সড়কে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন, এরপর দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  
পাবনা প্রেস ক্লাবের আয়োজনে মিষ্টি মুখ করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল বলেন, ‘আমাদের মাটির সন্তান আজ দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছে। এটি পাবনাবাসীর জন্য একটি বিশেষ দিন।’
এর আগে, ৭৩ বছর বয়সী এই রাজনীতিবিদ ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
মোঃ সাহাবুদ্দিন ১৯৪৯ সালের ১০ ডিসেম্বর পাবনা শহরের শিবরামপুর জুবিলি ট্যাঙ্ক এলাকায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শরফুদ্দিন আনসারী এবং মা খায়রুন্নেসা।
তিনি ১৯৭৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন এবং পরে তিনি এলএলবি এবং বিসিএস (আইন) পরীক্ষায় উত্তীর্ণ হন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, পরবর্তীতে পাবনা জেলা ছাত্রলীগ ও যুবলীগেরও সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের (বাকশাল) জেলা শাখার যুগ্ম সম্পাদক এবং আওয়ামী লীগের জেলা শাখার প্রচার সম্পাদক ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat