ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৩
  • ১৬৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় আজ মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে রাজা মিয়া (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
আজ রোববার দুপুর ১ টার দিকে উপজেলার ক্যান্টনমেন্ট বি-ব্লক শালুকগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজা মিয়া (৪০) শাজাহানপুর উপজেলার আমরুল ফুলকোট গ্রামের মৃত শুকুর আলী ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী দ্রুতগতির একটি বাস ও মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক রাজা মিয়া মহাসড়কে ছিঁটকে পড়েন এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন।
দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক কলেজের মর্গে পাঠানো হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat