ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৪-২২
  • ৯৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বিএনপি বলে তারা এই কমিশনের অধীনে নির্বাচন করবে না। কিন্তু তাদের দলের অনেকে কাউন্সিলর প্রার্থী হচ্ছেন, এটা খুশির বিষয়। তবে আমি মনে করি নির্বাচনে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধভাবে রায় দেবে।’
তিনি আজ শনিবার সকালে সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে ঈদ-উল-ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন। সকাল সাড়ে আটটায় শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 
মন্ত্রী আরও বলেন, ‘প্রকাশ্যে নির্বাচনে অংশ না নেয়ার কথা বললেও সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে ৪২টি ওয়ার্ডে বিএনপির প্রায় চারশ নেতাকর্মী অংশ নেবে বলে আমি শুনেছি।’
এ সময় তিনি বলেন, ‘আমার দলেরও কাউন্সিলর প্রার্থী আছেন। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী অত্যন্ত সৎ লোক। আশা করি তিনি নগরবাসীর আশা পূরণ করতে সক্ষম হবেন।’
রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে তিনি বলেন, ‘এ ব্যাপারে বিশ্বের সব দেশের সহযোগিতা চাওয়া হয়েছে। আশা করছি দ্রুত রোহিঙ্গারা তাদের দেশে ফিরবে।’
পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহী ঈদগাহ ময়দানে ঈদ জামাতে অংশ নেন ।
ঈদের জামাত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘দল (বিএনপি) নির্বাচনে যাবে না। তবে নগরের মানুষের সাথে আলাপ করে দ্রুত নিজের সিদ্ধান্ত জানাতে পারব।’
শাহী ঈদগাহে ঈদের নামাজে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হুরায়রা। নামাজ পূর্বে বয়ান পেশ করেন নাইওরপুল জামে মসজিদের খতিব মাওলানা নাজিম উদ্দিন কাশেমি।
নামাজ আদায়ের জন্য নগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে ভোরে জায়নামাজ হাতে শাহী ঈদগাহ মাঠে ভিড় করেন মুসল্লিরা। সব বয়সী মুসল্লিদের আগমনে কানায় কানায় পূর্ণ ছিল শাহী ঈদগাহ মাঠ। মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক ও অলিগলিতে জায়নামাজে নামাজে দাঁড়ান মুসল্লিরা। 
ঈদের নামাজ আদায় শেষে দেশ-জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat