ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৪-২১
  • ১৫১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি লিখেছেন, ‘ভারতের জনগণের পক্ষ থেকে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আনন্দঘন উৎসব ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে শুভেচ্ছা জানাই।’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এর সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।
বার্তায় ভারতের প্রধানমন্ত্রী উল্লেখ করেন, পবিত্র রমজান মাসব্যাপী ভারতসহ বিশ্বের মুসলমানগণ রোজা রেখেছেন এবং প্রার্থনা করেছেন। ঈদ-উল-ফিতরের এই শুভক্ষণ উপলক্ষ্যে মুসলিম উম্মাহ’র সঙ্গে বিশ্ববাসীও একাত্মতা ও ভ্রাতৃত্বের মূল্যবোধ উপলব্ধি করতে পারছে। 
নরেন্দ্র মোদি অত্যন্ত প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাক্তিগত উদ্যোগের ফলেই দু’দেশের বহুমুখী অংশীদারিত্বমূলক সম্পর্ক বিশ্বে প্রতিবেশী সম্পর্কের রোল মডেলে পরিণত হয়েছে। 
ভারতের প্রধানমন্ত্রী বলেন, তিনি শেখ হাসিনার সঙ্গে ধারাবাহিকভাবে কাজ করে দু’দেশের সম্পর্ক আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে চান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে দু’দেশের জনগণসহ বিশ্ববাসীর শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখী জীবন কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat