ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৪-০৮
  • ৪৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আমিশা প্যাটেল
বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল ফেঁসে গেলেন প্রতারণার মামলায়। তার  নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাঁচির সিভিল কোর্ট চেক বাউন্স, প্রতারণার মামলায় আমিশা ও তার ব্যবসায়ীক পার্টনার ক্রুনালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, ঝাড়খণ্ডের চলচ্চিত্র প্রযোজক অজয় কুমার চেক বাউন্স, প্রতারণা ও হুমকির অভিযোগে মামলা দায়ের করেছেন আমিশা ও তার পার্টনারের বিরুদ্ধে। কোর্ট সমন পাঠানোর পরও শুনানিতে হাজির হননি আমিশা-ক্রুনাল। এমনকী তাদের কোনো আইনজীবীও উপস্থিত হননি। তারপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। আগামী ১৫ এপ্রিল এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
ইন্ডিয়ান পেনাল কোড ৪২০, ১২০ ধারায় মামলাটি দায়ের করেছেন অজয় কুমার সিং।ঘটনার বর্ণনা দিয়ে অজয় কুমার বলেন, আমিশা প্যাটেল ও তার পার্টনার আমার কাছ থেকে ২ কোটি ৫০ লাখ রুপি নিয়েছেন। ২০১৩ সালে ‘দেশি ম্যাজিক’ সিনেমার শুটিং করেন আমিশা। ওই সময়ে এই অর্থ নেন। কথা ছিল, শুটিং শেষে সুদসহ সব অর্থ ফেরত দেবেন তারা। ২০১৮ সালে আমাকে দুটি চেক প্রদান করেন। একটি ২ কোটি রুপির অন্যটি ৫০ লাখ রুপির। কিন্তু দুটি চেকই বাউন্স করে।
এবারই প্রথম নয়, এর আগেও ইউটিএফ টেলিফিল্মস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে আমিশা ৩২ কোটি ২৫ লাখ রুপি ধার নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। আমিশা অভিযোগকারী প্রতিষ্ঠানকে দুটি চেক দেন। কিন্তু চেকগুলো ব্যাংকে জমা দেওয়া হলে দুটি চেকই বাউন্স করে। এরপর ১০ লাখ রুপি চেক জালিয়াতির অভিযোগ উঠেছিল তার নামে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat