ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৪-০১
  • ২৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ১৬টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আগামীকাল ২ এপ্রিল রবিবার থেকে এসব বেঞ্চ বিচারকাজ পরিচালনা করবেন। বেঞ্চ গঠন সংক্রান্ত বিস্তারিত সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
বেঞ্চ গঠন সংক্রান্ত নোটিশে বলা হয়, ২ এপ্রিল রবিবার সকাল সাড়ে দশটা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য বেঞ্চসমূহ গঠন করা হলো। বেঞ্চগুলো হলো-বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ (একক), বিচারপতি মো.আতাউর রহমান খান (একক), বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম (দ্বৈত বেঞ্চ), বিচারপতি মো.হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেল (দ্বৈত বেঞ্চ), বিচারপতি মো. রুহুল কুদ্দুস (একক), বিচারপতি মো.খসরুজ্জামান ও বিচারপতি মো.খায়রুল আলম (দ্বৈত বেঞ্চ), মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী (দ্বৈত বেঞ্চ), বিচারপতি মো.আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আলী (দ্বৈত বেঞ্চ), বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াত (দ্বৈত বেঞ্চ), বিচারপতি মো.জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো.বজলুর রহমান (দ্বৈত বেঞ্চ), বিচারপতি খিজির আহমেদ চৌধুরী (একক বেঞ্চ), বিচারপতি মো.ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামান (দ্বৈত বেঞ্চ), বিচারপতি ফাতেমা নজীব ও  বিচারপতি ফাহমিদা কাদের (দ্বৈত বেঞ্চ), বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিন (দ্বৈত বেঞ্চ) এবং বিচারপতি মো.আখতারুজ্জামান (একক বেঞ্চ)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat