ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৭
  • ২৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মহান  মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  আদর্শ হৃদয়ে ধারণ করে দেশের উন্নয়নে কাজ করতে সরকারি কর্মচারীদের  প্রতি  আহবান জানিয়েছেন  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি ।
আজ রাজধানীর অফিসার্স ক্লাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৩ উপলক্ষে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান । 
নৌপরিবহণ সচিব ও অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মো. মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং  মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। মুখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। এছাড়া  অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের মহাসচিব এস এম আলম বক্তব্য রাখেন।
মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক  পাকিস্তান আমলে বাঙালিদের প্রতি বিভিন্ন বৈষম্যের চিত্র তুলে ধরে বলেন,  পাকিস্তান আমলে কোন বাঙালি কর্মকর্তাকে সচিব, রাষ্ট্রদূত  বা উচ্চ কোনো পদ দেওয়া হয়নি। বঙ্গবন্ধুর নেতৃত্বে  দেশ স্বাধীন না হলে আমরা কেউই  বর্তমান অবস্থানে আসতে পারতাম না।
তিনি বলেন,  বিএনপি নেতারা  দাবি করছে পাকিস্তান আমলে নাকি আমরা ভালো ছিলাম। পাকিস্তান আমল কোন সূচকে বর্তমান বাংলাদেশের চেয়ে ভালো ছিল তথ্য উপাত্তসহ প্রমাণ করতে বিএনপির প্রতি  আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, পাকিন্তানি  জেনারেলরা পরাজিত হয়ে চলে গেছে কিন্তু তাদের প্রেতাত্মা স্বাধীনতাবিরোধীরা এদেশে এখনো  রয়ে গেছে । স্বাধীনতাবিরোধীরা পরাজয়ের গ্লানি এখনো ভুলতে পারেনি। তাই সুযোগ পেলেই পাকিস্তানের প্রশংসা করতে কার্পণ্য করে না। 
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, জনগণ যেন যথাযথ সেবা পায়, সেদিকে সরকারি কর্মচারীদের লক্ষ্য রাখতে হবে। এ জন্য তাদেরকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat