ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৩-২২
  • ৩৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অভিনেতা খালেকুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ। মঙ্গলবার (২১ মার্চ) রাজধানীর গুলশানে নিজ বাসায় খালেকুজ্জামানের (৭২) ইন্তেকালের সংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ড. হাছান মাহ্‌মুদ তার শোকবার্তায় বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে তার অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্য ও চারুকলা বিভাগের প্রথম মাস্টার্স ডিগ্রিধারী এই শিল্পী তার অভিনীত নাটক ও চলচ্চিত্রের মাঝে বেঁচে থাকবেন।’

উল্লেখ্য, প্রথমে মঞ্চে ও পরে বিটিভিতে ‘সর্পভ্রমে রজ্জু’ নাটকে অভিনয় দিয়ে যাত্রা শুরু করে খালেকুজ্জামান বহু নাটক ও ধারাবাহিকে, নায়করাজ রাজ্জাক ও কবরীর সঙ্গে ‘অনির্বাণ’ এবং বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে সুনাম অর্জন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat