ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৩-১০
  • ২৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ বলেছেন, বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে কার্যকরভাবে অবদান রাখবে।
পার্বতীপুরে পাইপলাইন প্রকল্পের অগ্রগতি পরিদর্শনকালে তিনি বলেন, "দেশের উত্তরাঞ্চলে দ্রুত, নিরবচ্ছিন্নভাবে এবং সাশ্রয়ীভাবে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে এটি একটি মাইলফলক হবে।"
নসরুল হামিদ বলেন, উন্নয়নের অন্যতম প্রধান শর্ত হচ্ছে দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ করা যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার সফলভাবে নিশ্চিত করছে।
তিনি বলেন, দেশের উত্তরাঞ্চলের ১৬টি জেলায় নিরবচ্ছিন্ন, দ্রুত এবং সাশ্রয়ী জ্বালানি সরবরাহের জন্য ২০১৮ সালে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল।
নির্ধারিত সময়ের আগেই প্রকল্পের কাজ শেষ হওয়ায় প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।
প্রকল্পের বিবরণ অনুযায়ী, ৩০৬ কোটি টাকা ব্যয়ে ১২৬.৫৭ কিলোমিটার পাইপলাইন নির্মাণ কাজ ২০২৩ সালের জুনে শেষ করার জন্য নির্ধারিত ছিল।
ভারতের নুমালিগড় থেকে বাংলাদেশের পার্বতীপুর ডিপো পর্যন্ত দীর্ঘ পাইপলাইনটি প্রতিদিন উত্তরাঞ্চলে অতিরিক্ত ২৯,০০০ মেট্রিক টন জ্বালানি সরবরাহ করবে।
নতুন স্থাপিত পাইপলাইনের কারণে সহজেই উত্তরাঞ্চলের ১৬টি জেলাসহ বিদ্যুৎকেন্দ্রে স্বল্প খরচে এবং দ্রুত জ্বালানি সরবরাহ করা সম্ভব হবে।
জ্বালানি বিভাগের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান, বিপিসি চেয়ারম্যান এবিএম আজাদ, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat