ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৩-১০
  • ২৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাট বন বিভাগের প্রধান কার্যালয়ের  আজ নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
সকাল ১০টায় রাঙ্গামাটি বনবিভাগের প্রধান কার্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি।
এ সময় বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী, চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস, রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, গণপূর্ত বিভাগের রাঙ্গামাটি সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কিউ এম মোঃ শাহজালাল মজুমদার, গণপূর্ত বিভাগ রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশলসহ বন বিভাগের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় মন্ত্রী সাংবাদিকদের বলেন, সকলের সাথে আলাপ আলোচনা করে পার্বত্য চট্টগ্রামে নতুন করে বন সৃজন করার উদ্যোগ নেয়া হবে। তিনি বলেন পাহাড়ে প্রচুর সামাজিক বনায়ন ও মিশ্র ফল বাগান সৃষ্টি হয়েছে। আমরা চাই পরিবেশ রক্ষায় এ অঞ্চলে আরো বাগান সৃষ্টি হোক এজন্য  বন ও পরিবেশ মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে জানান মন্ত্রী।
উল্লে খ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অর্থাযনে গণপূর্ত বিভাগ প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে বনবিভাগের এ নতুন ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat