ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৩-০৩-০৪
  • ৩৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী  মো. শাহাব উদ্দিন বলেছেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার্থীদের যুগোপযোগী মানসম্মত শিক্ষা গ্রহণ করতে হবে।
শনিবার  মৌলভীবাজারের জুড়ী উপজেলার উত্তর গোয়ালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহাব উদ্দিন আরো বলেন, জীবনের সকল ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তির সুফল পেতে বিজ্ঞান শিক্ষায় দক্ষ হতে হবে। শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক  কর্মকান্ডে সম্পৃক্ত থাকতে হবে।
পরিবেশমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে দেশে অভূতপূর্ব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক ভবন নির্মাণ, বৃত্তি, উপবৃত্তি প্রদান, আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করা হচ্ছে।  দেশের অভূতপূর্ব  উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগকে জয়যুক্ত করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ এবং ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া প্রমুখ।
এর আগে পরিবেশমন্ত্রী মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কলাজুড়া-সমনবাগ রাস্তা ( ৭ নং খাসিয়া পুঞ্জি লিংক  রোড) এবং জুড়ী উপজেলার গোয়ালবাড়ী-এফডাব্লিউসি হতে পশ্চিম গোয়ালবাড়ী সড়ক পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat