ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৩-০৩
  • ৪৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সাবেক ব্রাজিলীয় তারকা রোনালদিনহোর ছেলেকে অনূর্ধ্ব-১৯ দলে চুক্তিবদ্ধ করেছে বার্সেলোনা। গতকাল কাতালান ক্লাবের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।
পিতা রোনালদিনহো ক্যাম্প ন্যু ছেড়ে যাবার ১৫ বছর পর কাতালান ক্লাবটির যুব দলে যোগ দিলেন তার ১৮ বছর বয়সি ছেলে স্ট্রাইকার হোয়াও মেন্ডেস।
আক্রমনাত্মক প্রতিভা ও দক্ষতার জন্য ব্যাপকভাবে প্রশংসিত ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো নিজ দেশের হয়ে বিশ্বকাপ শিরোপা জয়ের এক বছর পর ২০০৩ সালে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে বার্সেলোনায় যোগ দেন। কাতালান ক্লাবটির হয়ে তিনি লা লিগার দুটি শিরোপা জয়ের পাশাপাশি ২০০৬ সালে জয় করেছিলেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। এরপর ২০০৮ সালে ইতালীয় ক্লাব এসি মিলানে যোগ দেন রোনালদিনহো।    
এদিকে চুক্তি বাতিলের আগে গত বছরের শেষভাগ পর্যন্ত ব্রাজিলিয় ক্লাব ক্রুজেইরোর যুব দলে প্রশিক্ষন নিয়েছেন মেন্ডেস। বার্সেলোনার সঙ্গে অনির্দিষ্ট সময়ের চুক্তিতে যাবার আগে বিগত কয়েক সপ্তাহ যাবৎ কাতালান ক্লাবটিতে ট্রায়ালে ছিলেন এই ফরোয়ার্ড।
গত সপ্তাহের শেষদিকে বার্সেলোনায় প্রক্তন বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকের ‘কিংস লিগ’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ৪২ বছর বয়সি রোনালদিনহো।    

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat